শিশুদের ওপর পরীক্ষার চাপ কমাতে প্রাক-প্রাথমিক স্তর থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিপিই) মো. ফসিউল্লাহ। তিনি জানান, এসব শ্রেণিতে পরীক্ষার পরিবর্তে চালু হচ্ছে ‘ধারাবাহিক মূল্যায়ন’।সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ডিপিই মহাপরিচালক বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দিয়ে ক্লাস মূল্যায়ন করে উত্তীর্ণ করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এজন্য বিভিন্ন জেলার ১০০টি বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালুও করা হয়েছে। ২০২১ সাল থেকে সারাদেশের সাড়ে ৬৫ হাজার বিদ্যালয়ে এ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত থাকলেও সেটি কার্যকর সম্ভব হচ্ছে না। মূলত করোনা ভাইরাস পরিস্থিতির কারণেই আগামী বছর থেকে এটি কার্যকর করা সম্ভব হচ্ছে না। তবে খুব শিগগির এটি কার্যকর করা হবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
