একাদশে ভর্তির সময় বাড়ল

নিউজ ডেস্ক।।

একাদশ শ্রেণিতে ভর্তির সময় বাড়িয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। আগে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির সময়সীমা নির্ধারণ করা ছিল। এখন সেটা বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড ১৯ মহামারির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণের লক্ষ্যে পূর্ব নির্ধারিত ভর্তির সময়সীমা বৃদ্ধি করে ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর থেকে বৃদ্ধি করে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হলো।ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে নম্বরপত্র, প্রশংসা পত্রসহ কোনো প্রকার প্রামাণ্যপত্র গ্রহণ না করতেও কলেজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হলে প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করতে বলা হয়েছে।তবে কোটাপ্রাপ্ত শিক্ষার্থীদের অবশ্যই উপযুক্ত প্রামাণ্য সনদ দাখিল করতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.