অনলাইন ডেস্ক :
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের উপর হামলা মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ঘোরাঘাট থানার ওসি আমিরুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলো, আসাদুল ইসলাম ও জাহাঙ্গির। দিনাজপুরের হাকিমপুরের হিলি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় ।
এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে ঘোড়াঘাট থানায় এ সংক্রান্ত এজাহার দায়ের করেন আক্রান্ত ইউএনও’র ভাই মো. শেখ ফরিদ উদ্দিন। এজাহারে অজ্ঞাত ৪ থেকে ৫ জনকে আসামি করেন তিনি।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত ইউএনওর সরকারি আবাসিক ভবনে ঢুকে ওয়াহিদা খানমকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এ সময় চিৎকারে তার সঙ্গে থাকা বাবা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করে। পরে অন্য কোয়ার্টারের বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন।
এ সময় তাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুরে পাঠানো হয়। ইউএনও ওয়াহিদা খানমকে রংপুর ডক্টরস ক্লিনিকে আইসিইউতে ও তার বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওয়াহিদা খানমকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
