এইমাত্র পাওয়া

অষ্টম শ্রেণির মূল্যায়ন পরীক্ষা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস সংক্রমণের কারণে চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করা হলেও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে মূল্যায়ন করে নবম শ্রেণিতে উন্নীত করা হবে। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যথাসময়ে নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

আজ বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের এই কথা জানিয়ে চিঠি দিয়েছে ঢাকা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বোর্ড এই চিঠি দিয়েছে। তবে এই মূল্যায়ন বার্ষিক পরীক্ষার মাধ্যমে নাকি অন্য কোনো উপায়ে করা হবে তা বলা হয়নি চিঠিতে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.