এইমাত্র পাওয়া

হেলিকপ্টারেই সন্তানের জন্ম দিলেন নারী!

প্রসব বেদনা উঠার পর হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়ার পথে আকাশেই সন্তানের জন্ম দিয়েছেন এক অভিবাসনপ্রত্যাশী নারী। গতকাল ১ সেপ্টেম্বর ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের আটক কেন্দ্র থেকে সিসিলি’র পালার্মো শহরে নেয়ার পথে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

জানা গেছে, ল্যাম্পেদুসার একটি অভিবাসী আটক কেন্দ্রে ছিলেন ওই সন্তানসম্ভবা নারী। গতকাল তার প্রসব বেদনা ওঠার পর তার সন্তানের জন্ম নিরাপদ করতে হেলিকপ্টারে এক ঘণ্টা দূরত্বের সিসিলির পালার্মো শহরের হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন কেন্দ্রটির কর্মকর্তারা।

সেজন্য তাকে উঠানো হয় হেলিকপ্টারে। কিন্তু পথিমধ্যেই সন্তানের জন্ম দেন ওই নারী। বর্তমানে মা-সন্তান দুজনকেই পালার্মোর হাসপাতালে রাখা হয়েছে। তবে সদ্য মা হওয়া ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। তবে ওই নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.