এইমাত্র পাওয়া

গোদাগাড়ীতে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পয়ঃনিষ্কাশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ হায়দার আলী, গোদাগাড়ী, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ীতে প্রাথমিক স্বাস্থ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পয়ঃনিষ্কাশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ আগষ্ট) সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর আর্থিক সহায়তায় রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের শিক্ষা ও স্বাস্থ্য কমিটির মনোনীত নারী সদস্যদের দিনব্যাপী পরিবার পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপদ পানীয়জল ও স্যানিটেশন ব্যবহার সম্পর্কে সিসিবিভিও শাখা কার্যালয় রাজাবাড়ীহাটে শারীরিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে ১৮ জন নারী সদস্য অংশগ্রহণ করেন, প্রশিক্ষণের উদ্বোধন করেন সিসিবিভিওর রক্ষাগোলা খাদ্য নিরাপত্তা কর্মসূচির সমন্বয়কারী মো: আরিফ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিসিবিভিওর নারী উন্নয়ন কর্মকর্তা চন্দনা সরকার, শিক্ষা উন্নয়ন কর্মকর্তা ইমরুল সাদাত ও সমাজ সংগঠন রঞ্জিত সাওরীয়া। প্রশিক্ষণ পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলার সহকারী স্বাস্থ্য পরিদর্শক জাহাঙ্গীর আলম।

প্রশিক্ষণে সার্বিক সহায়তা করেন সিসিবিভিওর প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম।
এ প্রশিক্ষণে আলোচনা করা হয় প্রাথমিক স্বাস্থ্য, প্রাথমিক স্বাস্থ্য উন্নয়নে প্রয়োজনীয় পরিমানমত পুষ্টিসমৃদ্ধ মানসম্মত খাবার নিয়মিত খাওয়া, স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন ও নিয়ম অনুযায়ী ব্যবহার করা, বিশেষ পাঁচ মুহুর্তে হাত ধোয়া নিশ্চিত করা, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, বিশুদ্ধ ও আর্সেনিকমুক্ত নিরাপদ পানি এবং মা ও শিশু স্বাস্থ্য।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.