রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি ।।
স্বাস্থ্যবিধি মেনে মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে গাংনী প্রেস ক্লাব ভবনে । গাংনী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক রমজান আলীর সভাপতিত্বে আরটিভি প্রতিনিধি সাবেক সম্পাদক মাজেদুল হক মানিক এর সঞ্চালনায় সাধারন সভায় উপস্থিত ছিলেন গাংনী প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও জিটিভি ও ডেইলি অবজারভার এর মেহেরপুর জেলা প্রতিনিধি রফিকুল আলম. সিনিয়র সাংবাদিক , নুরুল ইসলাম নুহু বাঙ্গালী, সাবেক সম্পাদক ও বিজয় টিভি, সময়ের আলো জেলা প্রতিনিধি তৌহিদউদ্দোলা রেজা, সাধারন সম্পাদক মাইটিভি জেলা প্রতিনিধি মাহবুব আলম, ৭১ টিভি ও যায়যায়দিন এর গাংনী প্রতিনিধি মজনুর রহমান আকাশ, দৈনিক লাখকন্ঠ, সারাবাংলা ও শিক্ষাবার্তার জেলা প্রতিনিধি এস এম রফিকুল আলম বকুল, বাংলা টিভির জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান, মেহেরপুর নিউজের তোফায়েল হোসেন, মেহেরপুর চোখ এর সোহেল রানা বাবুসহ গাংনী প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন ।

সভায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও করোনা পরিস্থিতিতে সংবাদ সংগ্রহের সময় বিভিন্ন প্রতিবন্ধকতা এবং প্রেসক্লাবের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় । উল্লেখ্য যে, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত গাংনী প্রেসক্লাব । সাংবাদিকদের কল্যাণে জেলায় এবং গাংনী উপজেলায় মুলধারার সাংবাদিকদের এ সংগঠনটি গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছে বিভিন্ন ক্ষেত্রে । প্রেসক্লাব ভালভাবে ও দক্ষতার সাথে পরিচালনার জন্য সাধারন সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
