এইমাত্র পাওয়া

প্রধানমন্ত্রীকে নিয়ে গুজব, শিক্ষার্থী আটক

অনলাইন ডেস্ক :

ইউটিউবে প্রধানমন্ত্রীর নামে মিথ্যা বিভ্রান্তিমূলক গুজব ছড়ানো অভিযোগে মিল্টন হাওলাদার নামে এক শিক্ষার্থীকে আটক করেছে র‌্যাব-৮। বুধবার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার লুন্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। মিল্টন হাওলাদার লুন্দি গ্রামের ফারুক হাওলাদারের ছেলে। সে স্থানীয় একটি কলেজ থেকে বিএ (অনার্স) পড়ছে।

র‌্যাব-৮ মাদারীপুরে ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে মিল্টন তার ব্যবহৃত মোবাইল ফোনে আইএমজে মিডিয়া নামের একটি ইউটিউব চ্যানেল ব্যবহার করছে।

চ্যালেনটিতে ‘প্রধামন্ত্রী শেখ হাসিনা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়েছেন ও লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছেন’ এ ধরনের মিথ্যাচার ও গুজব রটানোর একটি ভিডিও আপলোড করে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন, বিভ্রান্তি ও অপপ্রচার করে আসছিল। তাকে এবং তার কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনটি রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

কমান্ডার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আটক শিক্ষার্থীটির বিরুদ্ধে রাজৈর থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.