এইমাত্র পাওয়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর মোস্তফা কামাল

নিজস্ব প্রতিবেদক :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল। আজ বুধবার নবনিযুক্ত প্রক্টর ড. মোস্তফা কামাল সদ্য সাবেক প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মাদ কাছে থেকে এ দায়িত্ব গ্রহণ করেন।

গত ২৫ জুলাই অধ্যাপক ড. নূর মোহাম্মাদের প্রক্টর পদে মেয়াদ শেষ হয় এবং ২৬ জুলাই ড. মোস্তফা কামালকে আগামী দুবছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

নবনিযুক্ত প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে প্রশাসনিক যে সমস্যা আছে সেটা সমাধান করব। সেই সাথে প্রক্টর হিসেবে আমার যে দায়িত্ব সেটা যথাযথভাবে পালন করার চেষ্টা করব।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.