শিক্ষকদের উদ্দেশে নির্দেশনা মাউশির

নিজস্ব প্রতিবেদক।।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক, মাঠ কর্মকর্তা ও কর্মচারীরা ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ করতে পারবে না। বুধবার (২২ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এই নির্দেশ দিয়েছে। অন্যদিকে বন্যার সময় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে আবারও নির্দেশ দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আদেশে বলা হয়, চলমান বন্যা পরিস্থিতির কারণে এবং কোভিড-১৯ ভাইরাস রোগের বিস্তার রোধে সকল পর্যায়ের কর্মকর্তা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আসন্ন ঈদুল আজহার সরকারি বা ঐচ্ছিক ছুটিতে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

প্রসঙ্গত, আগামী ১ জুলাই পবিত্র ঈদুল আজহা। ঈদের এই সময় তিনদিন ছুটি থাকে। ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন। অন্যদিকে করোনার কারণে আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.