নিজস্ব প্রতিবেদক।।
বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব বোনাসের চেক আজ ছাড় হয়েছে।
বুধবার (২২ জুলাই) বোনাসের অর্থের নির্ধারিত সরকারি চারটি ব্যাংকে (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) পাঠানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশির পরিচালক (প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের জিও (সরকারি আদেশ) জারি হয়েছে। বুধবার বোনাসের অর্থ নির্ধারিত চারটি ব্যাংকে পাঠানো হয়েছে। ঈদের আগেই সব শিক্ষক কর্মচারী ঈদ বোনাসের অর্থ হাতে পাবেন।
এর আগে গত সোমবার (২০ জুলাই) বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের সরকারি আদেশে জারি করে শিক্ষা মন্ত্রণালয়। গত ১৬ জুলাই মাউশি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে এ প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রচলিত বিধি অনুসারে এমপিও শিক্ষক-কর্মচারীরা ২৫ শতাংশ উৎসব ভাতা পাবেন।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী ১ আগস্ট সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তাই জুলাই মাসের বেতন অনুসারে উৎসব ভাতা পাচ্ছেন শিক্ষকরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
