এইমাত্র পাওয়া

একাদশে ভর্তি শুরু ৯ আগস্ট

সজল আহমেদ।।

আগামী ৯ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে। আগামী ১৫ সেপ্টেম্বর এই ভর্তি কার্যক্রম চলবে।আজ রবিবার বিকেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ বলেন, ‘এবার শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগ থাকছে না। শিক্ষার্থীরা ১০টি কলেজ পছন্দ করতে পারবেন। আবেদনের ক্রমানুসারে কলেজ নিশ্চিত করবে আন্তঃশিক্ষা বোর্ড। চলতি সপ্তাহের মধ্যেই আবেদনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.