এইমাত্র পাওয়া

মানসম্পন্ন মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীতে সরকারের রুপকল্প ২০২১ বাস্তবায়ন এবং টেকসই উন্নয়ণ লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, দাখিল ও আলিম মাদ্রাসা প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে  সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.মোঃ গোলাম সরোয়ার এর সভাপতিত্বে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, দাখিল ও আলিম মাদ্রাসা প্রধানদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতী । বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।  মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সভায় সদর উপজেলার মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক,দাখিল ও আলিম মাদ্রাসার প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠান প্রধানগন উপস্থিত ছিলেন ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.