কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষ রোপণ কর্মসূচি

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। প্রথম আলো কলাপাড়া উপজেলা প্রতিনিধি নেছার উদ্দিন আহমেদ টিপুর নেতৃত্বে কলাপাড়া প্রথম‌আলো বন্ধুসভার সদস্যরা ১৪৫টি বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন।

২৯ জুলাই সোমবার বিকেল পাঁচটায়  কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপনকালে প্রধান অতিথি হিসেবে   উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.মুনিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, প্রথম‌ আলো কলাপাড়া প্রতিনিধি নেছার উদ্দিন আহমেদ টিপু, প্রথম‌আলো বন্ধুসভার সভাপতি মোস্তফা জামান সুজন, সাধারণ সম্পাদক জাহানারা খাঁন উপদেষ্টা হেমায়েত উদ্দিন লিটন সহ বন্ধুসভার বন্ধু রনি, সুনান, মারিয়া, শান্ত, তানিম, মরিয়ম, দিনা, মুমু, স্বাধীন এবং সিফাত।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহতি   উপস্থিত অতিথিরা বন্ধুসভার সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এরকম কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.