নিউজ ডেস্ক।।
আগামীকাল ৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে সারাদেশব্যাপি শিক্ষকদের জন্য আর্থিক সহায়তা, স্কুলকে সহজশর্তে ব্যাংকলোন ও নিবন্ধনের সুযোগ প্রদানসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্য মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির চেয়ারম্যান প্রিন্সিপাল ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও মহাসচিব প্রিন্সিপাল সাফায়েত হোসেনের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখবেন সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, শিক্ষা সচিব মোহাম্মদ আবদুল অদুদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখবেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এবিষয়ে সংগঠনের চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী বলেন, সারাদেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, কুমিল্লা ও বরিশালসহ দেশের প্রায় সকল জেলায় এ কর্মসূচি পালিত হবে। তিনি বলেন, আমাদের ৬দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
