নিজস্ব প্রতিবেদকঃ
কোভিড-১৯ পরিস্থিতিতে অনলাইনে শিক্ষা কার্যক্রম গতিশীল রাখার লক্ষে ময়মনসিংহের ভালুকায় ভালুকা উপজেলা আইসিটি শিক্ষক ফোরাম কর্তৃক বুধবার(৮ জুলাই) বিকেলে জুম (অনলাইন) মিটিংয়ের আয়োজন করা হয়।
ভালুকা উপজেলা আইসিটি শিক্ষক ফোরামের সাধারণ সম্পদক খসরু মোহাম্মদ রনির সঞ্চালনায় এবং ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও ভালুকা উপজেলা আইসিটি শিক্ষক ফোরামের সভাপতি মাসুদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার মাননীয় জেলা প্রশাসক ও জেলা আইসিটি শিক্ষক ফোরামের সভাপতি মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, জেলা আইসিটি শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মো. খোরশীদ আলম তালুকদার, জেলা আইসিটি শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক মো. গোলাম হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুমা সুলতানা,গফরগাঁও উপজেলা আইসিটি শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান, ভালুকা উপজেলা আইসিটি শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
অনলাইন আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ভালুকার বিভিন্ন স্কুল- কলেজ ও মাদরাসার প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও সহকারী শিক্ষকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহনকারী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
কোভিড-১৯ পরিস্থিতিতে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান রাখার লক্ষে বিভিন্ন বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করে বক্তারা বক্তব্য প্রদান করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
