নিউজ ডেস্ক।।
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে এবার জুলাই মাসে হচ্ছে না জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। করোনা পরিস্থিতির উন্নতি হলে এ সম্মেলন আয়োজনের উদ্যোগ নেয়া হবে। যদি পরিস্থিতি আগের মতো স্বাভাবিক না হয়, তাহলে চলতি বছর এই সম্মেলন নাও হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে আভাস পাওয়া গেছে।
সরকারের নীতি নির্ধারক ও ডিসিদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়ার জন্য প্রতিবছর জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। গত বছর ১৪ থেকে ১৮ জুলাই এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
