ইতিহাস, ঐতিহ্যের ৬৭ বছর পেরিয়ে সোমবার ৬৮ বছরে পদার্পণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) । প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা সংগ্রামসহ অসংখ্য আন্দোলনে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে বিশ্ববিদ্যালয়টির।
১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি (গণঅভ্যুত্থানের সময়) পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম নির্যাতনে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মুহাম্মদ শামসুজ্জোহা। যিনি দেশের ইতিহাসে প্রথম শহীদ বুদ্ধিজীবী। এছাড়াও রাবিতে রয়েছে মুক্তিযুদ্ধের নিদর্শন সংগ্রহের জন্য ‘শহীদ স্মৃতি সংগ্রহশালা’।
অন্যান্য বছর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, সব আবাসিক হল, ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে শোভা পায় রঙ-বেরঙের আলোকসজ্জা, গুরুত্বপূর্ণ সড়কগুলোকে সাজানো হয় নানা রকম আল্পনা দিয়ে। তবে এবার সেই আয়োজন থাকছে না। করোনার কারণে একেবারেই ‘সীমিত পরিসরে’ উদযাপিত হচ্ছে দিবসটি। জন্মদিনের কেককাটার মতো আয়োজনও থাকছে না এবার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
