নন-এমপিও শিক্ষকদের আর্থিক প্রণোদনা দিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদকঃ
নন- এমপিও শিক্ষকদের আর্থিক সহায়তা দিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। করোনায় ক্ষতিগ্রস্ত ও বেতনহীন নন এমপিও শিক্ষকদের মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক প্রনোদনা তুলে দেন তিনি। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জিএম সরফরাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর,সাধারণ সম্পাদক আঃ মান্নান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. গোলাম সরোয়ার, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মদ,জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম,অতিরিক্ত পুলিশ সুপার( সার্কেল) মুকিত হাসান খান,প্রেস ক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মতিউল ইসলাম  করোনা কালীন আর্থিক প্রনোদনার জন্য এবং করোনা পরিস্থিতিতে বিভিন্ন কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। মুজিব বর্ষে জাতির জনকের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.