এইমাত্র পাওয়া

সঠিক পদক্ষেপের ফলে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : স্পিকার

নিউজ ডেস্ক।।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকারের সঠিক পদক্ষেপের ফলে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন আজ স্পিকারের সঙ্গে তার বাসভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশে অর্জিত সিডসেল ব্লেকেনের অভিজ্ঞতা, বর্তমান সরকারের সাফল্য, করোনা মহামারি মোকাবেলায় গৃহীত বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ, দু’দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার প্রভৃতি নিয়ে আলোচনা করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসময় স্পিকার বিগত চার বছর রাষ্ট্রদূত হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালনের জন্য সিডসেল ব্লেকেনের প্রশংসা করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading