এইমাত্র পাওয়া

সরকারি কর্মকর্তাদের জুম অ্যাপ ডাউনলোড করার নির্দেশ

নিউজ ডেস্ক।।

সরকারি কর্মকর্তাদের নিজস্ব মোবাইল স্মার্টফোন, ট্যাব, ও ল্যাপটপে জুম অ্যাপ ডাউনলোড বা আপডেট করে সব সময় প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব সব কর্মকর্তাদের নিজস্ব মোবাইল স্মার্টফোন, ট্যাব, ও ল্যাপটপে জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল সভা অথবা নির্দেশনা দেবেন। এজন্যই কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৭ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় ছাড়াও অধীন দফতরের কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.