নিউজ ডেস্ক।।
সকল দেশের নাগরিকদের জন্য অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা স্থগিত হয়ে গেছে। আগে কয়েক দফায় নির্দিষ্ট মেয়াদে স্থগিত হলেও এবার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ স্থগিতাদেশ দেয়া হয়েছে।
গতকাল ১৬ জুন, মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, শুধুমাত্র বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বিদ্যমান ভিসা নীতিমালার আলোকে বাংলাদেশে আগমনী ভিসা প্রদান করা যাবে। সেক্ষেত্রে বাংলাদেশে প্রবেশের সময় ভিসা প্রার্থীকে ৭২ ঘণ্টার মধ্যে ইস্যুকৃত পিসিআর কোভিড-১৯ মুক্ত সনদ (ইংরেজিতে অনুবাদ করা) এবং তিনি এদেশের একজন প্রকৃত বিনিয়োগকারী/ব্যবসায়ী মর্মে প্রয়োজনীয় প্রত্যয়ন ও এ সংক্রান্ত আনুষঙ্গিক কাগজপত্র ইমিগ্রেশন কাউন্টারে জমা দিতে হবে।
এর আগে কয়েক দফায় অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের ঘোষণা দেয়া হয়। যার মেয়াদ ১৫ জুন শেষ হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
