নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ওয়াসিমকে (২৪) ইয়াবা সেবনের দায়ে সরঞ্জামাদিসহ আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার বিকালে বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড তারিন কটেজের সামনে থেকে তাকে আটক করার পর সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা অভিযুক্তকে ৩ মাসের সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত ওয়াসিম উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পেশকার বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার (সাজাপ্রাপ্ত ওয়াসিম) অপরাধের দায় সে নিজেই বহন করবে। এর দায় ছাত্রলীগ নেবে না। ছাত্রলীগ নেতা ওয়াসিমের সাজার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি) সুপ্রভাত চাকমা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
