এইমাত্র পাওয়া

ধর্ম প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত ছিলেন

নিউজ ডেস্কঃ
ধর্ম প্রতিমন্ত্রীর শেখ মোহাম্মদ আবদুল্লাহর করোনা পজিটিভ ধরা পড়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর ডাক্তাররা বলেছেন, কোভিড-১৯ সংক্রমিত হয়েই মারা গেছেন তিনি। ডাক্তারদের বরাত দিয়ে রোববার বেলা ১১ টায় যুগান্তরকে এ তথ্য জানান আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, নমুনা পরীক্ষায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর করোনা পজিটিভ ধরা পড়েছে। তাকে এখন টুঙ্গিপাড়া নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই দাফন কাফন করা হবে। ঢাকায় কোনো কর্মসূচি নেই।

এর আগে শনিবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতাল ধর্মপ্রতিমন্ত্রীর মৃত্যুর খবর পেয়ে ছুটে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি জানিয়েছিলেন, করোনা পরীক্ষার রিপোর্ট আসার পর তার দাফন কাফনের সিদ্ধান্ত নেয়া হবে।

শনিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান ধর্ম প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীর একান্ত সচিব খন্দকার ইয়াসির আরেফীন এ তথ্য জানান।

৭৪ বছর বয়সী শেখ আবদুল্লাহ টেকনোক্র্যাট কোটায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.