মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সোনারগাঁও প্রশাসনের হস্তক্ষেপে ৫ম শ্রেণির এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।উপজেলার পেচাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রোণি ছাত্রী। শুক্রবার উপজেলার জামপুর ইউনিয়নের পেচাইন গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম।
ইউএনও বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন, উপজেলার জামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পেচাইন গ্রামের কবির হোসেনের মেয়ে রত্না ( ১২),৫ ম শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। ১২ জুন শুক্রবার দুপুরে তিনি পুলিশ নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হন। তাঁদের দেখে মেয়ের মাসহ অন্যরা বাড়ি থেকে পালিয়ে যান।
পরে মেয়েটিরবিয়ে না দেয়ার বিষয়ে মেয়ের বাবা লিখিত মুচলেকা প্রদান করেছেন। মেয়েটির পড়ালেখার খরচ চালানোর বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আশ্বাস প্রদান করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল