প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA)’র সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ কাওছার আলী শেখ এক যৌথ বিবৃতিতে শিক্ষাক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূরীকরণের জন্য বেসরকারি শিক্ষক-কর্মচারীদের প্রাণের দাবী মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে ২০২০-‘২১ অর্থ বছরের বাজেটে বরাদ্দ বৃদ্ধির অনুরোধ জানিয়েছেন।
তাছাড়া সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র বেতন আদায় সম্পূর্ণ বন্ধ থাকায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতিষ্ঠানের অংশের বেতন- ভাতা ও নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা বন্ধ রয়েছে এবং করোনা পরিস্থির উন্নতি হলে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর প্রতিষ্ঠানের স্বাস্থ্য সম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে প্রতিষ্ঠানের পক্ষে ব্যয় নির্বাহ করা সম্ভব নয় বিধায় বাজেটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ বরাদ্দ রাখারও দাবী জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
