এইমাত্র পাওয়া

হজে অংশ নিচ্ছে না দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশ

এবারের হজে অংশ নিচ্ছে না দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশ। বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়াসহ তাদের প্রতিবেশী মালয়েশিয়া, ব্রুনেই ও সিঙ্গাপুর এবারের হজে অংশ নেবে না বলে তাদের সিদ্ধান্ত জানিয়েছে।

ব্রুনেই দারুস সালাম সরকারের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে গতকাল ১২ জুন, শুক্রবার সংবাদ প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক বোর্নিও বুলেটিন।

ব্রুনাই বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে বোর্নিও বুলেটিনের প্রতিবেদনে জানানো হয়েছে, হজযাত্রীরা আসন্ন হজে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করলেও শুক্রবার পর্যন্ত সৌদি সরকারের সিদ্ধান্ত না জানার কারণে ব্রুনেই সরকার আসন্ন হজে প্রস্তুতিমূলক যে ব্যবস্থা নিয়েছিল তা স্থগিত করেছে।

অপরদিকে ২০২০ সালের হজে মালয়েশিয়ানরা অংশ নিচ্ছেন না বলে দেশটির সরকারের সিদ্ধান্ত জানিয়েছেন জেদ্দায় অবস্থিত মালয়েশিয়ান হজ মিশনের প্রধান কাউন্সিলর মোহাম্মদ সায়েমী।

এদিকে আসন্ন হজ বিষয়ে সৌদি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সাথে মিশনের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন সে দেশে বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মাকসুদুর রহমান।

তিনি জানান, স্থানীয়ভাবে যারা হজে অংশগ্রহণ করবেন তাদের হজ পালনের ব্যয় এবং বহির্বিশ্ব থেকে ১০ নাকি ১৫ শতাংশ আর স্থানীয়ভাবে কত সংখ্যক হজযাত্রী অংশগ্রহণ করবেন তা নিয়ে বিশ্লেষণ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading