সর্বোচ্চ বরাদ্ধ শিক্ষাখাতে

নিউজ ডেস্ক।।

আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে। গত বছরের তুলনায় এ বছর এ খাতে পাঁচ হাজার ২৮৭ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে।

প্রস্তাবিত বাজেটে প্রাথমিক এবং শিক্ষা মন্ত্রণালয় মিলে এ খাতে ৬৬ হাজার ৪০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০১৯- ২০২০ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৬১ হাজার ১১৪ কোটি টাকা। বৃহস্পতিবার বিকেলে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করে শিক্ষা খাতে এই বরাদ্দ তুলে ধরেন।

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা। এটি জিডিপির ১৭ দশমিক ৯ শতাংশ। প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদন-জিডিপিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়েছে। এতে ২০২০-২১ অর্থবছরের জন্য রেকর্ড জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading