মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
করোনার থাবায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সিনিয়র ষ্টাফ নার্স করোনা যোদ্ধা মীরা রানী দাস (৫৪) মৃত্যুবরণ করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা অফরোজ ইভা এবং প্রয়াত মীরা রানী দাসের স্বামী ব্যাংকার সুমন কুমার দাস এ তথ্য নিশ্চিৎ করেছেন। মীরা কাঁচপুরের সাজেদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার সকাল ১১টায় তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আমীন জানান, ৩১ মে উপসর্গ দেখে তার নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার রিপোর্টে তার দেহে কোভিট-১৯ এর উপস্থিতি সনাক্ত হলে প্রথমে তাকে বাসায় আইসোলেশনে রাখা হয়। পরে অবস্থা অবনতি হলে ৭ মে কাচঁপুর তাকে সাজেদা হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার বেলা ১১টায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবর নিশ্চিৎ করে স্বামী সুমন চন্দ্র দাস জানান,সকাল সাড়ে নয়টায় তার সাথে আমার শেষ বার আই সি ইউতে কথা হয়। ১১টায় সে মারা যায়। করোনা য্দ্ধোা মীরার লাশ ঢাকার পোস্তগোলায় দাহ করা হবে বলেও তিনি জানান। মীরার পৈত্রিক বাড়ী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাড়াগ্রাম গ্রামে। স্বামীর বাড়ী নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া গ্রামে। তিনি নিঃসন্তান ছিলেন।
যিনি দীর্ঘ দিন ধরে হাসপাতালে ভর্তিকৃত করোনা রোগীকে চিকিৎসা দিয়েছিলেন মিরা রানী দাস। শেষ পর্যন্ত তিনিই করোনার কাছে হেরে গেলেন। তার মৃত্যুতে গোটা হাসপাতালে শোকের ছায়া নেমে এসেছেন। শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা। তিনি সকলকে সাবধানে থাকার অনুরোধ জানান।
প্রসঙ্গত, হাসপাতালে ডাক্তার, নার্স, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, স্বাস্থ্যসহকারী সহ মোট ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ্যও হয়েছেন বেশ কয়েকজন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
