এইমাত্র পাওয়া

স্কুল শিক্ষক এখন রিক্সাচালক!

নিউজ ডেস্কঃ
স্কুল শিক্ষক মো.আবুল কালাম আজাদ, জলকুড়ি স্কুল থেকে ২০১০ সালে অবসর গ্রহণ করেন। ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী ( ময়নার মোড়) একটি বাসায় ভাড়া থেকে বসবাস করেন।
শিক্ষক আবুল কালাম তিনি নিজেও স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। সংসারের হাল ধরতে তিনি রিক্সা চালিয়ে উপার্জন করছেন। লোক মুখে মানুষের কাছে সাহায্যের হাত না বাড়িয়ে তিনি কর্মে বিশ্বাস করেন। ৩ মাসের মধ্যে সরকারি কোনো সাহায্য তার ভাগ্যে জোটেনি।
তার ৩ ছেলে অধ্যায়নরত। বড় ছেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ২য় মো.জাকির হোসেন এবং ৩য় মোঃ মাসুদ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। এরা সবাই প্রাইভেট পড়িয়ে নিজেদের লেখাপড়ার খরচ এবং সংসারের হাল ধরেন। কিন্তু বর্তমান সময়ে করোনা ভাইরাসে প্রাদুর্ভাবে স্কুল কলেজ বন্ধ থাকায় এবং প্রাইভেট পড়ানো বন্ধ রয়েছে।সূূূূত্রঃ আমাদের সময়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.