অনলাইন ডেস্ক।।
করোনাভাইরাসে মৃত্যুর ভয়ে ভীত নন উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, আমি তো এখানে বেঁচে থাকার জন্য আসি নাই। আমি তো জীবনটা বাংলার মানুষের জন্য বিলিয়ে দিতেই এসেছি। বুধবার বিকালে একাদশ জাতীয় সংসদের ৮ম অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার ওপর আনিত শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা প্রধানমন্ত্রীকে ঘরে থেকে সংসদ চালানোর পরামর্শ দিলে তার জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ মরণশীল। যখন জন্মেছি, মরতে একদিন হবেই। করোনায় মরি, গুলি খেয়ে মরি, বোমা খেয়ে মরি, অসুস্থ হয়ে মরি বা কথা বলতে বলতে মরে যেতে পারি। কাজেই মৃত্যু যেখানে অবধারিত, মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই। আমি ভয় পাইনি কখনো, পাবও না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
