এশিয়া কাপ আয়োজনে আশাবাদী এসিসি

অনলাইন ডেস্ক।।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ভার্চু্যয়াল সভায় আগামী এশিয়া কাপের সম্ভাব্য ভেনু্য নিয়ে আলোচনা হয়েছে। তবে করোনাভাইরাসের কারণে তৈরি হওয়া সংকটের কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছুদিন অপেক্ষা করতে চায় সংস্থাটি। সেই সময় সম্পর্কে অবশ্য নির্দিষ্ট করে কিছু জানায়নি সংস্থাটি। টি২০ বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে এশিয়া কাপ টি২০ আয়োজন নিয়ে এখনো ইতিবাচক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। অর্থাৎ এসিসির সভাপতি দুঃসংবাদ আসেনি, সুসংবাদও নয়। মহামারি করোনার ধাক্কা সামলে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ হবে কিনা সেটি নিয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ বুধবারের আইসিসির সভায়। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় বসেছিল এসিসির কার্যনির্বাহী বোর্ড। সেখানে সভাপতিত্ব করেন এশিয়া মহাদেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার প্রধান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এবারই প্রথমবারের মতো এসিসি সভায় অংশ নেন বিসিসিআই সভাপতি ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

পূর্বনির্ধারিত টুর্নামেন্টগুলোর ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে সভায়। তবে এশিয়া কাপের ভেনু্য চূড়ান্ত করা যায়নি। তা ছাড়া, সূচি অনুসারে আগামী সেপ্টেম্বরেই আসরটি মাঠে গড়াবে কি-না তাও নিশ্চিত করা হয়নি। সভা শেষে এক বিবৃতিতে এসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা ২০২০ সালে এশিয়া কাপ আয়োজনের ওপর জোর দিচ্ছি। করোনাভাইরাসের প্রভাব বিবেচনায় নিয়ে আমরা চলতি বছর এশিয়া কাপের জন্য সম্ভাব্য ভেনু্য নিয়ে আলোচনা করেছি। আশা করা হচ্ছে, যথাযথভাবে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।’ ২০২২ সালে হাংহোতে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে ফিরছে ক্রিকেট। সেই গেমসে ক্রিকেটের এসিসির অংশগ্রহণ এবং অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে এই সভায়। পূর্বনির্ধারিত সূচি অনুসারে চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা এশিয়া কাপের ১৫তম আসর।

তবে করোনাভাইরাসের কারণে এবারের আসর আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। পাকিস্তানে ভারত খেলতে রাজি না হওয়ায় সম্ভাব্য বিকল্প ভেনু্য হিসেবে জোরেশোরে উচ্চারিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের নাম। তবে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। নাজমুল হাসান পাপন এসিসি সভাপতির দায়িত্ব নেয়ার পর ২০১৮ সালের ডিসেম্বরে ঢাকায় সংস্থার প্রথম নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, ২০২০ সালে পাকিস্তানে হবে এশিয়া কাপের আসর।

সাধারণত পরবর্তী বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়া কাপের ফরম্যাট পরিবর্তন হয়। এর আগে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য ২০১৮ সালের এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে হয়েছিল। আর এবার ২০২০ টি২০ বিশ্বকাপের কারণে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে আয়োজিত হবে এবারের আসর। এসিসির এই সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি কে এইচ ইমরান, পিসিবি চেয়ারম্যান এহসান মানি, শ্রীলংকা ক্রিকেটের সভাপতি শাম্মী সিলভা, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি ফারহান ইউসুফজাই, পিসিবি সিইও ওয়াসিম খান, বিসিবি সেক্রেটারি জয় শাহ, এসএলসির সিইও অ্যাসলে ডি সিলভা, বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, এসিবির লুৎফুলস্না স্ট্যানিকজাই, থাইল্যান্ড, ওমান, মালদ্বীপের প্রতিনিধি। সূত্রঃযায়যায়দিন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.