এইমাত্র পাওয়া

কুষ্টিয়ার জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক।।

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হোমকোয়ারেন্টিনে রয়েছেন।শনিবার (০৬ জুন) বিকেলে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছেন বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম।

সিভিল সার্জন জানান, শুক্রবার (০৫ জুন) সন্ধ্যা থেকেই তিনি সর্দি, জ্বর অনুভব করলে শনিবার (০৬ জুন) সকালে তিনি নমুনা দেন পরীক্ষার জন্য। বিকেলে ফলাফল করোনা পজিটিভ আসে। সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত কুষ্টিয়ায় মোট ১১১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দৌলতপুরে ২৩, ভেড়ামারায় ১৯, মিরপুরে ১২, কুষ্টিয়া সদরে ৩২, কুমারখালীতে ১৮ এবং খোকসায় ৭ জন। এদের মধ্যে পুরুষ রোগী ৮৫ ও নারী ২৬ জন। সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন মোট ৩১ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.