নিউজ ডেস্ক।।
বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। তবে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। দু’দিন আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি হন।
মোহাম্মদ সাইফুর রহমান এক বিবৃতিতে বলেন, পুরনো অ্যাজমা সমস্যার কারণে তিনি সিএমএইচে ভর্তি হন। চিকিৎসকরা যথারীতি পরীক্ষা করেন এবং দেখেন যে তার দেহের সোডিয়াম লেভেল যা থাকা দরকার তার থেকে কিছুটা নিচে নেমে গেছে। সে কারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণে রাখা হয়। গত দু’দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি আছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
