নিউজ ডেস্ক।।
রাজধানীর চারটি কলেজকে (২০২০-২১ শিক্ষাবর্ষ) একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির অনুমতি স্থগিত করা হয়েছে। অনুমতির একদিনের মাথায় বুধবার এই স্থগিতাদেশ জারি করা হয়েছে।
কলেজ চারটি হল- নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ।আদেশে বলা হয়, করোনা মহামারী এবং ‘অন্যান্য সার্বিক বিষয়’ বিবেচনা করে এই চারটি কলেজে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির অনুমোদনের বিষয়টি স্থগিত করা হল।
ঢাকা বোর্ডের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, কোনো শিক্ষার্থী যাতে আক্রান্ত না হন সে বিষয়টি মাথায় রেখেই অনুমোদন স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এই চারটি কলেজকে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির অনুমতি দেয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
