সজল আহমেদ।।
সাম্প্রতিক সময়ে করোনা মহামারীর দীর্ঘসূত্রিতায় স্বাস্থ্যসেবা, রোগী পরিবহন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের দাফন এবং সৎকার কাজে নিয়োজিত প্রান্তিক পর্যায়ে সেবাদাতা প্রতিষ্ঠানের সদস্যদের মাঝে নিরাপত্তা সামগ্রী (পিপিই, ফেসশিল্ড, কেএন-৯৫ মাস্ক ও হ্যান্ডগ্লাবস) প্রদান করেছে রোটারি ক্লাব অব সুন্দরবন।
শনিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘মৃধা ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা দৌলতপুর দিবা-নৈশ কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট নিওরোলজিস্ট ডাঃ দেবাষীশ মৃধা এবং সরকারি বি. এল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সফল ব্যবসায়ী চিনু মৃধার সহযোগীতায় ও রোটারি ক্লাব অব সুন্দরবনের আয়োজনে এই নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়।
খুলনা প্রেস ক্লাব চত্বরে ডায়াবেটিক ও মেটারনিটি হাসপাতাল, ডাক্তার, স্বাস্থ্য কর্মী, পুলিশ প্রশাসন, সংবাদ কর্মী, লাশ দাফন এবং সৎকার কাজে নিয়োজিত ব্যক্তি, টীকাদান কার্যক্রম’এ মাঠপর্যায়ের কাজ করছেন সমাজসেবকএমন সংগঠন ও ব্যক্তিদের মাঝে পিপিই ও নিরাপত্তা সামগ্রী তুলে দেন রোটারি ক্লাব অব সুন্দরবন’র নেতৃবৃন্দ।
ক্লাব সভাপতি রোটাঃ কামরুল করিম বাবু’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাব সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং রোটারি ক্লাব অব সুন্দরবন’র সদস্য মোঃ মফিদুল ইসলাম টুটুল, এসবিএস ব্যাংকের আঞ্চলিক প্রধান এস, এম ইকবাল মেহেদী কিরন। কোভিড-১৯ নিরাপত্তা সামগ্রী (পিপিই) উপহার প্রদান কমিটির চেয়ারম্যান উপাধ্যক্ষ রুমা নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন রোটারি ক্লাব অব সুন্দরবন’র সদস্য শেখ নাসিরুজ্জামান, শাহজালাল ইসলামী ব্যাংক’র খুলনা শাখা প্রধান গাজী মোঃ কামরুজ্জামান, এসিস্ট্যান্ট গভর্নর ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, মোঃ মুর্শিদুজ্জামান, সাইদুল হক বাপ্পি, প্রেসিডেন্ট ইলেক্ট নন্দিতা চক্রবর্তী, শরিফুল আলম মুকুল, শচীন সাহা, হাদিউজ্জামান বিশ্বাস, সমাজকল্যান কর্মকর্তা আবিদ আফরিন।
এছাড়াও অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে খুলনা অঞ্চলের রোটারি নেতৃবৃন্দ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক সহামারী করোনা সংক্রমন শুরু থেকেই রোটারি ইন্টারন্যাশনাল এবং রোটারি ক্লাব অব সুন্দরবন খুলনা অঞ্চলের মানুষের জন্য সচেতনতামূলক প্রচারণাসহ গৃহে অবস্থানরত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী উপহার দেওয়া এবং আহার প্রতিদিন রান্না করা খাবার সরবরাহ কাজ করে যাচ্ছে নিয়মিতভাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
