রোববার খুলছে মসজিদে নববী

বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় বন্ধ থাকার পর রোববার (৩১ মে) থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে মুসলিমদের পবিত্র স্থান সৌদি আরবের মদিনার মসজিদে নববী।

শুক্রবার (২৯ মে) এর অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মক্কা ছাড়া সৌদি আরবের সব এলাকার মসজিদের দরজাই রোববার থেকে খোলা থাকবে। করোনা নিয়ন্ত্রণে জারি করা কারফিউ শিথিলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

তবে মসজিদে জামায়াতের ক্ষেত্রে ধারণক্ষমতার ৪০ শতাংশ পর্যন্ত মুসল্লির সংখ্যা সীমিত করা হয়েছে। এছাড়া, কড়া স্বাস্থ্য সতর্কতা মেনেই মসজিদে প্রবেশ করতে হবে সবাইকে।

দেশের বিভিন্ন মসজিদ পরিদর্শন শেষে সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল-শেখ বলেন, পরিদর্শনে দেখেছি, আমাদের মসজিদগুলো সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং বেশ ভালো অবস্থায় আছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.