সারাদেশেই আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্ক।।

সারাদেশেই আজ ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কিছু অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বাকি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শনিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বলা হয়েছে, বগুড়া, রংপুর, ময়মনসিংহ, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চললের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.