এইমাত্র পাওয়া

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ

নিউজ ডেস্ক।।

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ২৭ মে, বুধবার এই তথ্য জানান তিনি। এ বিষয়ে এটি প্রজ্ঞাপন আগামী কাল ২৮ মে, বৃহস্পতিবার জারি হবে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

তবে আগের মতোই অনলাইনের মাধ্যমে শিক্ষা কর্যক্রম চলবে বলেও জানান তিনি।

এর আগে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় সরকারি সাধারণ ছুটি বাড়ানো না হলেও শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা চিন্তা করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো বাড়ানো হবে বলে জানা যায়।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোপূর্বে সেপ্টেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দেয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। সেটাকেই তারা যথাযথ দিকনির্দেশনা বলে মনে করছেন। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বিদ্যমান অবস্থায় রাখা এবং ছাত্রছাত্রীদের বাসায় রেখে লেখাপড়ার ব্যবস্থা বা বিকল্প পাঠদানের চিন্তাভাবনা চলছে বলে তারা জানিয়েছেন।

তারা আরো জানান, নতুন করে সরকারি সাধারণ ছুটি বাড়ানো না হলেও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে সকল স্কুল-কলেজ, কারিগরি-মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের ছুটি বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে না ফেলতে এমন সিদ্ধান্ত নেয়া হবে। ২৮ মে’র (বৃহস্পতিবার) মধ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং ৪ জুনের আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরবর্তী পরিকল্পনা জানানো হতে পারে বলে জানা যায়।

প্রসঙ্গত, করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে গত ১৬ মার্চ সরকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এরপর থেকে এখনো তা বন্ধ রয়েছে।

এদিকে বুধবার দেশে নতুন করে আরো ১৫৪১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া মারা গেছেন ২২ জন। এতে করে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯২ জনে। মোট মারা গেছেন ৫ ৪৪ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.