এইমাত্র পাওয়া

নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

নারায়নগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এর সার্বিক তত্ত্বাবধানে নারায়নগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

তিনি বলেন করোনা ভাইরাসের কারনে দেশে আজ চরম অস্থিরতা বিরাজ করছে,সারা বিশ্বের মতো বাংলাদেশেও এটা মহামারী আকার ধারণ করছে দেশের সাধারণ ও নিম্ন আয়ের মানুষ আজ চরম কষ্টে দিন পার করছে। এমতাবস্থায় নারায়নগঞ্জ জেলা যুবদল ত্রান কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে,তারই ধারাবাহীকতায় আজ অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার প্রদান করা হল।

এ সময় আরো উপস্থিত ছিলেন,নারায়নগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সালাহউদ্দিন চৌধুরী,সহ-সভাপতি মফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন,আফজাল কবির,সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক শামীম হোসেন সহ-সাধারণ সম্পাদক নুর হাসান বাবুল,কামাল হোসেন,সেলিম হোসেন দিপু, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম ভুইয়া,সারোয়ার সজীব,প্রচার সম্পাদক রাজীব ভুইয়া,সহ-প্রচার সম্পাদক কামাল মোঃ নাসের,রুপগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছিম ভুইয়া,সদস্য কামাল হোসেন,যুবদল নেতা নাইমুল ইসলাম আরিফ,শামসুল আলম,আড়াইহাজার থানা যুবদল নেতা শব্দর আলী,জাকির হোসেন,লিপু প্রমূখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.