এইমাত্র পাওয়া

ঈদে গ্রামে যেতে দেয়া হবে না: আইজিপি

নিজস্ব প্রতিনিধি।।

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ঈদ উপলক্ষে অনেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এটি কোনোভাবেই হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জনগণের সার্বিক কল্যাণের জন্য যে সব নির্দেশনা দিয়েছেন, তা সবাইকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

১৭ মে, রবিবার সকালে এক ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আইজিপি বলেন, ‘সব ধরনের পুলিশি সেবাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। বর্তমানের মতো করে, সবসময় দাঁড়াতে হবে মানুষের পাশে।’

সংশ্লিষ্ট সব পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত যেন কোনোভাবেই ঢাকার বাইরে থেকে ঢাকায় এবং ঢাকা থেকে ঢাকার বাইরে কেউ যেতে না পারেন। একইভাবে প্রতিটি জেলা ও মহানগরীও জনস্বার্থে কঠোরভাবে এ বিষয়টি বাস্তবায়ন করবে।’

শপিংমল ও মার্কেটসমূহ যেন যথাযথ নিয়ম-কানুন ও স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা হয় সেটি নিশ্চিত করতে বলেন তিনি। সব ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.