এমপিওভুক্তি সংক্রান্ত সভা ১৬ ও ২৮ মে

নিজস্ব প্রতিবেদক।।

এমপিওভুক্তি সংক্রান্ত দুটি সভা করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।  ১৬ ও  ২৮ মে সভা দুটি অনুষ্ঠিত হবে ।  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্র  এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় সভাপতিত্ব করবেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো: গোলাম ফারুক। নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠান ও স্তর পরিবর্তন হওয়া প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে শুধু অনলাইনে পাওয়া আবেদনগুলো নিষ্পত্তি করে ১৩ মে’র মধ্যে অধিদপ্তরে জমা দিতে উপপরিচালক ও পরিচালকদের বলা হয়েছে। তাদের জন্য বিশেষ এমপিও সভা হবে ১৬ মে। আর অপর সভাটি হবে ২৮ মে। শেষোক্ত সভাটির জন্য পুরাতন এমপিওভুক্ত প্রতিষ্ঠানে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের অনলাইনে আবেদনগুলো ১৭ থেকে ২০ মে’র মধ্যে নিষ্পত্তি করে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.