এইমাত্র পাওয়া

ধীরে ধীরে কিছু প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটিতে মানুষের অনেক অসুবিধা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার ধীরে ধীরে কয়েকটি সেক্টর খুলে দেওয়ার চেষ্টা করছে যাতে গরীব লোকরা জীবিকা নির্বাহ করতে পারেন।

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তার ত্রাণ ও কল্যাণ তহবিলের জন্য অনুদান গ্রহণের সময় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।তিনি বলেন, আমরা ধীরে ধীরে কিছু সেক্টর পুনরায় খুলে দেওয়ার চেষ্টা করছি। যাতে লোকেরা পবিত্র রমজানে কিছু জীবিকা অর্জন করতে পারে সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। খবর ইউএনবির


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.