এইমাত্র পাওয়া

সাবেক শিক্ষাসচিব আইসিইউতে

নিজস্ব প্রতিনিধি।।

ড. সা’দত হুসাইন সাবেক মন্ত্রিপরিষদ ও শিক্ষাসচিব এবং পিএসসির চেয়ারম্যান রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। গত সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান তার ছেলে শাহজেব সা’দত। তিনি বলেন, বাবা ‘ক্রিটিক্যাল’ অবস্থায় হাসপাতালে আছেন।

ড. সা’দত হুসাইনের অসুস্থতার কথা জানতে পেরে তার অনেক সাবেক সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আরোগ্য কামনা করছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.