নিজস্ব প্রতিনিধি।।
দুর্বৃত্তরা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসেলকে (২৭) কুপিয়ে হত্যা ও তার ভাই আল-আমিনকে গুরুতর জখম করেছে। বুধবার মধ্যরাতে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া গ্রামের সরদারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল আরবপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বালিয়া ভেকুটিয়া গ্রামের আবু সালেক মৃধার ছেলে। আহত আল-আমিন রাসেলের বড়ভাই।
নিহতের বাবা জানান, বুধবার রাত দশটার দিকে তিনিসহ তার দুই ছেলে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়েছিলেন। এ সময় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শামিনুর ও পিচ্চি বাবু দ্রম্নতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। বাইক আস্তে চালাতে বলায় তারা দাঁড়িয়ে যায় এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়। এর এক ঘণ্টা পর তারা আরও লোকজন নিয়ে ঘটনাস্থলে
আসে এবং রাসেল ও আল আমিনকে কুপিয়ে জখম করে চলে যায়। স্থানীয়দের সহায়তায় তাদের দ্রম্নত হাসপাতালে পাঠানো হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার পথেই রাসেলের মৃতু্য হয়। তার ভাইকে ভর্তি করে নেওয়া হয়েছে। তার অবস্থাও খুবই আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
আরবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহারুল ইসলাম জানান, হামলাকারীরা মাদক ব্যবসায়ী। এই দুর্বৃত্তদের অপকর্ম রুখতে তিনি দশদিন আগেও ইউনিয়ন পরিষদের প্যাডে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছেন। সেই দুর্বৃত্তরাই এই হত্যাকান্ড ঘটাল।
নিহত রাসেলের পিতা আবু সালেক মৃধার বরাত দিয়ে শাহারুল ইসলাম আরও জানান, আবু সালেক মৃধা দাবি করেছেন, একই এলাকার যুবলীগ নামধারী শহীদ এই সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করে। শহীদের নির্দেশে তার বাড়িতে বসে পরিকল্পনা করেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটানো হয়েছে। এর আগেও শহীদ কয়েকবার রাসেলের ওপর হামলার চেষ্টা করেছে।
তিনি আরও জানান, মাদক ব্যবসায় বাধা দেয়ায় পূর্বশত্রম্নতার জের ধরে এই চক্রটি এর আগে ২০১৯ সালের ১২ জুন রাসেলকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে বোমা হামলাও চালিয়েছিল।
যশোর কোতোয়ালি থানার ইনসপেক্টর (তদন্ত) তাসনিম আলম জানান, পূর্বশত্রম্নতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
