মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
সারা দেশে করোনা ভাইরাসের কারণে যে সকল কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে খাদ্য সমস্যায় আছেন সে সকল কর্মহীন জনগণের মাঝে এবং দরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে ১০০০ পরিবারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১৬ এপ্রিল বৃহস্পতিবার পৌঁছে দেওয়া হয়েছে।

কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন এর সুদক্ষ নেতৃত্বে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এর নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত সহায়ক কমিটির সমন্বয়ে ইউপি সদস্যবৃন্দের মাধ্যমে প্রতিটি পরিবারের কাছে ১০ কেজি চাল ও ২ কেজি আলু পৌঁছে দেওয়া হয়েছে। এসময় ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিটি ওয়ার্ডে সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলার মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন।
চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন বলেন,বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের মহামারির কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই তাদের পরিবারের ভরণ পোষণ করা কষ্টসাধ্য হয়ে গেছে। এর আগে আমরা প্রথম ধাপে ১২৫ এবং দ্বিতীয় ধাপে ৫০০ পরিবারের কাছে ত্রাণসামগ্রী স্বশরীরে পৌঁছে দিয়েছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কর্মহীন মানুষের এবং হতদরিদ্রদের জন্য উপহার হিসেবে প্রতিটি পরিবারের কাছে ১০ কেজি চাল ও ২ কেজি আলু পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত মোতাবেক আজ আমরা তৃতীয় ধাপে ইউনিয়নের নির্বাচিত ১০০০ পরিবারের ঘরে ঘরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। ইউনিয়ন বাসীর উদ্দেশ্য তিনি বলেন, আপনারা হতাশ হবেন না,কেউ অনাহারে থাকবেন না। আমরা আপনাদের পাশে আছি। সরকারের বরাদ্দকৃত ত্রাণের পাশাপাশি আমাদের নেতৃবৃন্দ নিজস্ব উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য সহযোগিতা করে আসছেন। আপনারা স্বাস্থ্য সচেতন হোন, সামাজিক দূরত্ব বজায় রাখুন,অপ্রয়োজনে বাইরে বের হবেন না।সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই মহামারী থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী মোঃ জিকরুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ আবেদ হোসেন, ফোকাল পার্সন মোঃ জিয়াউর রহমান, উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকবৃন্দ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক এম ওবায়দুল ইসলাম বাদল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসেন বকুল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আড়াইহাজার উপজেলার ১২ হাজার অসহায় পরিবারের এ সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সোহাগ হোসেন বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় চলমান সাধারণ ছুটিতে নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়ছেন। তাদের সহায়তায় প্রধানমন্ত্রীর উপহার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু ছাঈদ মল্লিক জানান আড়াইহাজার উপজেলার ২টি পৌরসভা ও ১০ ইউনিয়নে ১২ হাজার কর্মহীন ও অসহায় পরিবারের জন্য ১২০ মেট্রিন টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর ও ইউপি সদস্যদের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। প্রতি প্যাকেটে ১০ কেজি চাল ছাড়াও দুই কেজি আলু রয়েছে। এর আগে সাড়ে সাত হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
