নিউজ ডেস্ক ।।
বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছুঁইছুঁই। এখন পর্যন্ত সোয়া লাখের বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। গত ৮ মার্চ দেশে প্রথম করোনারোগী শনাক্ত হওয়ার ৩৭ তম দিনে এসে দেশে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
গতকাল ১৪ এপ্রিল, মঙ্গলবার দুপুরে দেয়া স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ হাজার ১২ জন। এখন পর্যন্ত দেশের ৪১ জেলায় পাওয়া গেছে করোনারোগী। এদের মধ্যে ঢাকা মহানগরেই সর্বোচ্চ ৪৫৬ জনের বাস। এছাড়া ঢাকা জেলায় আরো ২৮ জন শনাক্ত হয়েছেন।
ঢাকার পরের অবস্থানেই আছে নারায়ণগঞ্জ। এ জেলায় মোট আক্রান্ত ১৬৪ জন। এছাড়া ঢাকার লাগোয়া জেলা গাজীপুরে ৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এছাড়া নরসিংদীতে ২৮ জন, মুন্সিগঞ্জে ২১ জন, মাদারীপুরে ১৯ জন, কিশোরগঞ্জে ১৭ জন, গোপালগঞ্জে ৯ জন, টাঙ্গাইলে ৭ জন, রাজবাড়ীতে ৬ জন, মানিকগঞ্জ ও শরীয়তপুরে ৫ জন করে এবং ফরিদপুরে ২ জন রোগী শনাক্ত হয়েছেন।
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা চট্টগ্রামেও আছে ২০ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়া এ বিভাগের কুমিল্লায় দ্বিতীয় সর্বোচ্চ ১৪ জন রোগী রয়েছেন। আর ব্রাহ্মণবাড়িয়ায় ৮ জন, চাঁদপুরে ৬ জন, কক্সবাজার ও লক্ষ্মীপুরে ১ জন করে রোগী শনাক্ত হয়েছেন।
সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জে ২ জন করে এবং সিলেট ও সুনামগঞ্জে ১ জন করে রয়েছেন করোনারোগী।
রংপুর বিভাগের গাইবান্ধায় শনাক্ত হয়েছেন সর্বোচ্চ ৮ জন রোগী। এছাড়া নীলফামারীতে ৪, ঠাকুরগাঁওয়ে ৩, রংপুরে ২ এবং লালমনিরহাট ও কুড়িগ্রামে ১ জন করে রোগী শনাক্ত হয়েছেন।
খুলনা বিভাগের নড়াইল, চুয়াডাঙ্গা ও খুলনায় রয়েছেন ১ জন করে করোনারোগী।
ময়মনসিংহ বিভাগের জামালপুরে সর্বোচ্চ ৯ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া ময়মনসিংহে ৭, শেরপুরে ৩ ও নেত্রকোনায় ২ জন রোগী রয়েছেন।
বরিশালেই রয়েছে এ বিভাগের সর্বোচ্চ ৭ জন রোগী। এছাড়া বরগুনা ও ঝালকাঠিতে ৩ জন করে, পটুয়াখালীতে ২ জন এবং পিরোজপুরে ১ জন রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়া রাজশাহীতে ৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে এ ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে পূর্বে ঘোষিত সাধারণ ছুটি বাড়িয়েছে সরকার। একের পর এক জেলা লকডাউন ঘোষণা করা হচ্ছে। জনসাধারণকে ঘরে থাকার নির্দেশনা দিচ্ছে প্রশাসন। কিন্তু এ অবস্থাতেও অনেকেই মানছে না সরকারের নির্দেশনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রীতিমত গলদঘর্ম হতে হচ্ছে জনগণকে ঘরে রাখতে। এতে করে সকলেরই স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে, এসময় মানুষকে ঘরে রাখা সবচেয়ে জরুরি। আর তা করতে সম্ভব না হলে আক্রান্তের সংখ্যা ভয়াবহ হারে বাড়তে পারে।
একদিনে ২০৯ জন আক্রান্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন সংখ্যা ১ হাজার ১২ জন। নতুন করে ৭ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
