নিজস্ব প্রতিনিধি।।
চুয়াডাঙ্গা ও রাজবাড়ী থেকে কুষ্টিয়া জেলায় প্রবেশের তিনটি সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে এ তথ্য দেন।
সড়কগুলো হলো, চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া প্রবেশের দুটি সড়ক ও রাজবাড়ী থেকে কুষ্টিয়ায় ঢোকার একটি। বন্ধ করা হয়েছে কুষ্টিয়া-আলমডাঙ্গা আঞ্চলিক সড়কের কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ির হালশা এলাকা ও মিরপুর উপজেলার কাকিলাদহ সড়ক সীমান্ত। আর রাজবাড়ী থেকে কুষ্টিয়ায় প্রবেশের কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার শিয়ালডাঙ্গী এলাকা বন্ধ করে দেওয়া হয়। এ তিন সড়ক দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুষ্টিয়ায় কোনো গাড়ি বা মানুষ প্রবেশ করতে পারবে না বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, দুটি জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। এ জন্য তিন স্থানে পুলিশ সড়ক বন্ধ করে দিয়েছে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ অতি জরুরি সেবা এর আওতামুক্ত থাকবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
