যেভাবে নিয়ন্ত্রণহীনভাবে করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়ছে, তাতে সামনের দিনগুলো নিয়ে চিন্তামুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। বরং আগামী দিনের ভয়াবহতা নিয়ে সবাই শঙ্কিত। অর্ধ-মাস থেকে বাংলাদেশের সমস্ত কিছু বন্ধ। এতে করে অর্থনৈতিকভাবে সংকটের মধ্যে পড়েছে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলো। সরকারিভাবে বিভিন্ন সহযোগিতা করা হলেও তা এই বিরাটসংখ্যক মানুষের জন্য যথেষ্ঠ নয়।
ইতিমধ্যে বিত্তহীন পরিবারগুলো রাস্তায় নেমে পড়েছে আহার জুটাতে। কিন্তু বিপাকে পড়েছে নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো। তারা চক্ষুলজ্জার ভয়ে অন্যের কাছে হাত পাততে পারছে না। তাই সমাজের বিত্তবানদের কাছে আবেদন—গরিবদের পাশাপাশি তাদের দিকেও নজর রাখতে।
ওবাইদুল্লাহ আহমাদ হুসাইন
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
