নিউজ ডেস্ক।।
ডিএমপি সদর দপ্তরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বুধবার দুপুরে এমন নির্দেশ দিয়েছেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) কৃষ্ণপদ রায় বলেন, বিদেশ থেকে ফেরা লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কমিশনার। ঢিলেঢালা ব্যবস্থাপনার কারণে ইতালি ও স্পেনে বিপর্যয় নেমে এসেছে বলে বৈঠকে আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশকে কঠোর হওয়ার কথা বলেন তিনি।
কমিশনার বলেন, সরকার সাধারন ছুটি ঘোষণা করে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিলেও লাভ হচ্ছে না। সবাইকে ঘরে থাকার ব্যবস্থা করতে হবে। নিরাপত্তাচৌকিতে তল্লাশি জোরদার করে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া খাবার হোটেল, ফার্মেসী ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান খোলা থাকবে। তবে হোটেলে বসে কেউ খেতে পারবেন না। খাবার কেনার পর বাসায় নিয়ে খেতে হবে।
একজনের সঙ্গে আরেকজনের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সংশ্লিষ্টদের মধ্যে ত্রাণ বিতরণ করার কথাও বৈঠকে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
